Monday, May 4, 2026

CAA কবে হবে? বঙ্গ সফরের আগেই অস্বস্তি বাড়িয়ে শাহকে চিঠি দলের ৯ মতুয়া বিধায়কের

Date:

Share post:

সফর সূচি নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরি হলেও আগামিকাল ৫ মে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন সূচিতে দেখা গিয়েছে, মূলত তিনি আসছেন সরকারি কর্মসূচিতে। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির কথা শোনা গেলেও তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে রাজ্য নেতাদের মধ্যেই।


আরও পড়ুন: জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

এদিকে একসময় ডেইলি পাসেঞ্জারি করা শাহের একুশের বিধানসভা নির্বাচনে গোহারের পর এটাই প্রথম বঙ্গ সফর। একের পর ভোটে বিপর্যয়ের পর রাজ্য বিজেপিতে এখন মুষল পর্ব চলছে। তার মাঝেই অমিত শাহের রাজ্য সফর রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


এই সফরে শেষ পর্যন্ত যদি অমিত শাহ রাজ্য নেতা ও দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হন, সেক্ষেত্রে তাঁর জন্য বেশকিছু ইস্যুতে চরম অস্বস্তি অপেক্ষা করছে। একদিকে, দলীয় কোন্দল মেটানো যেমন চ্যালেঞ্জের, ঠিক সেই সময় অস্বস্তি বাড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ৯ বিধায়ক ঠিক করেছেন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সিএএ নিয়ে প্রশ্ন করবেন। কার্যত দীর্ঘদিন ধরেই সিএএ আইন লাগু হওয়া নিয়ে মতুয়ারা দাবি জানিয়ে আসছে। প্রসঙ্গত, অমিত শাহ এবং তাঁর মন্ত্রকের তরফ থেকেও একাধিকবার বলা হয়েছে আইন কার্যকর করার প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আইন লাগু করা হয়নি।

বিজেপি সূত্রে খবর, রানাঘাট ও বনগাঁ লোকসভার মতো মতুয়া অধ্যুষিত এলাকার বিজেপির এই ৯ জন বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন। তাঁরা জানতে চাইবেন, সিএএ নিয়ে ফলাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা কার্যকর হল না কেন বা সিএএ নিয়ে আর কতদিন অপেক্ষ করতে হবে তাঁদের? এখন দেখার শেষপর্যন্ত অমিত শাহ মতুয়া বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কিনা, আর বৈঠক করলে সিএএ নিয়ে তাঁর উত্তর কী হয়।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে