Sunday, June 21, 2026

Corona Update:ফের মাথাচাড়া দিচ্ছে করোনা,বুস্টার নিয়ে বিশেষ বৈঠক

Date:

Share post:

কিছুতেই আর স্বস্তি মিলছে না, আইসিএমআর(ICMR) যতই আশ্বাস দিক না কেন, করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট নিয়ে পুরোপুরি চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে না এখনই। গত ২৪ ঘণ্টাতে যেমন আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ২৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৩,২০৫ জন। গতকালের থেকে যা বেশ খানিকটা বেশি। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active corona case) গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০। একদিনে মৃত্যু ৩১জন।

মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান ১৫০

সুস্থতার হার নিয়ে নিশ্চিন্ত স্বাস্থ্য মন্ত্রক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৮০২ জন। কিন্তু বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে বাড়ছে অনীহা। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তার মোকাবিলায় একমাত্র অস্ত্র বুস্টার ডোজ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৪৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। দ্বিতীয় ডোজ এবং বুস্টার বা প্রিকশন ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা যায় কি না, তা নিয়ে আজ কেন্দ্রের বিশেষজ্ঞ দলের বিশেষ বৈঠক।




Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...