Thursday, May 28, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বাংলার কাছে ১-০ গোলে হারল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার এএফসি কাপের প্রস্তুতি হিসেবে সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। ম্যাচে জুয়ান ফেরান্দোর দলকে ১-০ গোলে হারিয়ে চমক দিল বাংলা। বাংলার হয়ে গোলদাতা তুহিন দাস।

২) বাংলা দলের দুরন্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক মনোতোষ চাকলাদার এবং দীলিপ ওরাও। সেই মনোতোষ এবং দিলীপের পাশে দাঁড়াল রাজ্য সরকার। দু’জনকেই সরকারি চাকরি দেওয়া হবে এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

৩) রঞ্জি ট্রফিতে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড। জানা যাচ্ছে সেই ম‍্যাচে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে বাংলা দল। এমনটাই জানালেন, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

৪) আরসিবির কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মহেন্দ্র সিং ধোনি। আর এই হারের পর বেশ ক্ষুব্ধ ক‍্যাপ্টেন কুল।

৫) সানরাইজার্স হায়দরাবাদকে ২১ রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় দিল্লি উঠে এল পাঁচ নম্বরে। ৯২ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরা ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে...