Thursday, June 18, 2026

সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? কাশীপুরে যুবমোর্চা নেতার মৃত্যুতে প্রশ্ন কুণালের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের আজ, শুক্রবার শেষদিনে কলকাতায় একাধিক দলীয় কর্মসূচি। কিন্তু ঠিক তার আগেই কাশীপুরে যুবমোর্চা নেতার রহস্য মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সেই সংবাদ পৌঁছেছে এই মুহূর্তে উত্তরবঙ্গে থাকা শাহের কাছেও। বিজেপির দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাদের যুবনেতাকে। ভোটের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে নেমেই কাশীপুরে মৃত দলীয় কর্মীর বাড়ি যেতে পারেন অমিত শাহ


এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই মুহূর্তে বঙ্গ সফরে থাকা অমিত শাহ। তাই কলকাতা বিমানবন্দরে দলের তরফে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা বাতিলের নির্দেশ দেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে, দলীয় নেতার মৃত্যু নিতে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক আবার এই ঘটনায়। বিজেপির দিকেই আঙুল তুলেছেন।



ঘটনার প্রকৃত তদন্ত হবে বলে জানান কুণাল। একই সঙ্গে একটি টুইটে কুণাল লেখেন, “তান্ত্রিকদের নরবলির মত।আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।”

উল্লেখ্য, আজ, শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম।

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...