Friday, April 3, 2026

পরিবহনমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও ফিটনেস সার্টিফিকেট ছাড়া চলছে বাস, মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

করোনা কালে চড়চড়িয়ে দাম বেড়েছে জ্বালানির। যাত্রী না হওয়ায় বাস মালিকদের লোকসান বই লাভ হয়নি। তাই অর্থাভাবে ইন্সিওরেন্স থেকে শুরু করে সিএফ নবিকরণ কোনওটাই করেনি বাস মালিকদের একাংশ। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া ভাষায় জানিয়েছেন ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাজপথে বাস নামলে তা বাজেয়াপ্ত করা হবে। তারপরও ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চলছে বলে অভিযোগ।  বিষয়টি নিয়ে আজ, শুক্রবার একটি জনস্বার্থ মামলাও দায়ের হল কলকাতা হাই কোর্টে।



আরও পড়ুন:বঙ্গে ‘অশনি’-র সঙ্কেত?




মামলাকারী আইনজীবীর অনিন্দ্যসুন্দর দাস এই মামলাটি দায়ের করেছেন। আইনজীবীর দাবি, ইন্সিওরেন্স  ও দূষণ সংক্রান্ত কোনওরকম সার্টিফিকেট ছাড়াই সরকারি চলছে। মামলাকারীদের আরও অভিযোগ, বেশিরভাগ সরকারি বাসই না কী রাস্তায় চলার অযোগ্য। এদিকে সরকারি বাহন বলে পুলিসও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ফলে নিত্যযাত্রীরা লাগাতার অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দুর্ঘটনার সংখ্যাও ক্রমেই বাড়ছে। প্রাণহানির ঘটনা ঘটছে। অবিলম্বে এই ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ আর্জি জানিয়ে আজ মামলাটি আদালতে দায়ের করা হয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...