Saturday, May 16, 2026

Hardik Pandya: মুম্বই দলের এই ক্রিকেটারকে দলে নিতে চান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া

Date:

Share post:

শুক্রবার রাতে আইপিএলে (IPL) শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance)। গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) ৫ রানে হারিয়ে দেয় রোহিত শর্মার (Rohit Sharma) দল। এ বারের আইপিএলে দ্বিতীয় জয় পায় তারা। আর মুম্বইয়ের এই জয়ে খুশি গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলের শুরু থেকে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এবার শিবির বদল করে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছেন হার্দিক। এখনও মুম্বই দলের বেশ কিছু ক্রিকেটারকে পছন্দ করেন হার্দিক। নিতে চান গুজরাত দলে। এমনটাই জানালেন গুজরাত অধিনায়ক।

গুজরাতের তরফে হার্দিকের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে হার্দিক বলেন, “আমি চাই পোলার্ড ভাল ক্রিকেট খেলুক। কয়েক দিন আগে ওকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলাম ও কেমন আছে। ওকে খুব মিস করি। ওকে মজা করে বলেছিলাম, পরের বছর তুমি কিন্তু আমাদের দলের হয়েও খেলতে পার। আমি ওকে আমাদের দলে চাই। কিন্তু আমি জানি সেটা কোনও দিন হবে না।”

মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে এক সঙ্গে অনেক ম্যাচে ব্যাট করেছেন হার্দিক ও পোলার্ড জুটি। দলের হয়ে অনেক জুটি বেঁধেছেন তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...