Friday, June 26, 2026

সৌরভের বাড়ি ‘শাহী ভোজ’ ঘিরে তরজা তুঙ্গে: দিলীপের কটাক্ষের পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

রাজ্য সফরে শুক্রবার রাতে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বাড়ি নৈশভোজ করেছেন অমিত শাহ(Amit Shah) ও রাজ্য বিজেপি নেতারা। আর সেই নৈশভোজকে কেন্দ্র করে রীতিমতো তরজা শুরু হল রাজ্য রাজনীতিতে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে তরজায় জড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

শুক্রবার সন্ধেয় সৌরভের বাড়িতে অমিত শাহের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এবং রাজ‌্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব‌্য। এরপরই প্রশ্ন ওঠে শাহের পাশাপাশি এই বিজেপি নেতারাও কি আমন্ত্রিত ছিলেন? কারণ সৌরভ ও বিজেপির তরফে দাবি করা হয়েছে শাহর এই সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। টুইটে এই প্রশ্ন তুলে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন? কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল!!”

এরপর শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় এই টুইটের পালটা জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “অসামাজিক কাজে জড়িত থাকায় কোথাও আমন্ত্রণ পান না কুণালবাবু। সেই হতাশা থেকে এই ধরনের টুইট।” তবে বিজেপি নেতাকে যোগ্য জবাব দিতে ছাড়েননি কুণালবাবু। পাল্টা টুইটারে তিনি লেখেন, “ওওও দিলীপবাবু,
সামাজিক-অসামাজিক তালজ্ঞান হারালেন? শুধু মহারাজকীয় ভোজে বাদ পড়ে?
আমার প্রচুর নেমতন্ন থাকে। না ডাকলে যাই না। ডাকলেও সর্বত্র যেতে পারি না।
আপনি কাল বাদ কেন?
আর দাগি? আপনার দিল্লির দাদার কী কী মামলা ছিল, তালিকা দেব?
নিন, ফের ছবি দিলাম।
শকে স্মৃতি হারিয়েছেন বুঝি!” একইসঙ্গে বেশকিছু ছবিও শেয়ার করেন তিনি।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...