Friday, June 26, 2026

শাহকে নৈশভোজ করানোয় সৌরভকে “আলালের ঘরের দুলাল” বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

দু’দিনের বঙ্গ সফরে এসে বহু বিতর্কের জন্ম দিয়ে গেলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ঠাসা কর্মসূচির একেবারে শেষলগ্নে এসে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পঞ্চব্যঞ্জনে কব্জি ডুবিয়ে নানা পদের স্বাদ নিতে নিতে দিল্লির বিমানে উঠলেন। অথচ, কয়েক ঘন্টা আগেই এই শহরেই দলের এক কর্মীর মৃত্যুতে শাহের শোকাহত হওয়ার নাটক দেখেছিল গোটা দেশ। যা নিয়ে ট্রোল হচ্ছেন তিনি।

এবার ফেসবুকে একটি ব্যক্তিগত পোস্ট করে অমিত শাহকে বাড়িতে ডেকে খাওয়ানোর জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক তথা সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী।

ফেসবুক পোস্টে সরাসরি সৌরভকে খোঁচা দিয়ে তৃণমূল বিধায়ক ‘‘আলালের ঘরের দুলাল” বলেন। তিনি লেখেন, “সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত-মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।”

কিন্তু কেন বাঙালির ক্রিকেট আইকনকে এভাবে আক্রমণ করলেন, সোশ্যাল মিডিয়া পোস্টে তারও ব্যাখ্যা দিয়েছেন
মনোরঞ্জনবাবু। তৃণমূল বিধায়ক লিখছেন, “আজকে যখন সে এক চরম বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিরোধী, বাংলা ভাগের চক্রান্তকারী ব‍্যাক্তিকে আদর, আপ‍্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভূরিভোজ করায়— সৌরভকে নয়, যারা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাচে, তাদের দেখে করুণা হয়।”

আরও পড়ুন:শুধু স্টার নন, বড় মনের মানুষ ছিলেন আমার ‘মাস্টারমশাই’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...