Monday, June 1, 2026

Noida: জমির মালিক জমি পাননি, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে প্রশাসন

Date:

Share post:

শখ করে জমি (Land) কিনে ছিলেন , কিন্তু কেন এখনও তা হাতে পেলেন না? অগত্যা সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ জমির মালিক। এরপর দেশের সর্বোচ্চ আদালতের (Supreme court) সিদ্ধান্ত শুনে হতবাক প্রশাসন (Administration)।

নয়ডার (Noida)এক জমি মালিকের মামলার রায় ঘোষণার করল  সুপ্রিমকোর্ট(Supreme court)। তার ফলেই বিপাকে নয়ডা প্রশাসন। উল্লেখ্য ১৯৯৭ সালে নয়ডায়(Noida) ৭,৪০০ বর্গ মিটারের দু’টি জমি কিনেছিলেন এক ব্যক্তি। অভিযোগ, কেনার পর থেকে সেই জমি তিনি নাকি হাতেই পাননি। তিনি আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। তিনি জানিয়েছেন যতবারই জমি নিতে চেষ্টা করেছেন নয়ডা প্রশাসনের (Noida Administration) তরফ থেকে তাঁকে বারবারই বলা হয়েছে, জমিটি তাদের মালিকানাধীন। এর পরই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

এভারেস্টে আরোহণের সময় আচমকা মৃত্যু মহিলা চিকিৎসকের

সূত্রের খবর, আদালত জমির মালিকের পক্ষেই রায় দিয়ে, দ্রুত সেই জমি ফেরাতে প্রশাসনকে নির্দেশ দেয়। কিন্তু তার পরেও আদালতের নির্দেশ অবমাননা করে সেই জমি টেন্ডার দেওয়ার ব্যবস্থা করে তারা। সেইমতো ২০০৪ সালে এক প্রোমোটারের হাতে তুলে দেওয়া হয়। এরপর এই

মামলাটি নগর দায়রা আদালত থেকে হাই কোর্টে যায় এবং সেখান থেকে অবশেষে সুপ্রিম কোর্টে। সুপ্রিমকোর্ট মামলাটি শোনার পর জমির মালিকের পক্ষেই রায় দেয়। জমি ফেরত দেওয়ার নির্দেশের পাশাপাশি, একই সঙ্গে ১০০ কোটি টাকার জরিমানাও করা হয়েছে বলে জানা যায় আদালতের তরফে। এই ক্ষতিপূরণ (compensation)দিতে হবে নয়ডা প্রশাসনকে।



Related articles

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ, রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী ১৩ জন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের (Cabinet Ministry expansion) কাজ। সোমবার সকাল...

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ সেন (Suprabuddha Sen)। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮...

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...