Thursday, June 25, 2026

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

Date:

Share post:

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে না বলে সরাসরি মোহনবাগান সুপারজায়ান্টের শিবিরেই যোগ দিলেন মেহতাব সিং। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়া নিয়ে এবার কলকাতার দুই প্রধানের মধ্যে শুরু হয়েছিল দড়ি টানাটানি। তাঁর মতো একজন ডিফেন্সের শক্তিশালী ফুটবলারকে পেতে আগ্রহী ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। কিন্তু শেষপর্যন্ত ইস্তবেঙ্গলকে নাকোচ করে সবুজ-মেরুন জার্সিতেই খেলার সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মেহতাব সিং(Mehtab Singh)।

সইটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল সরকারী ভাবে ঘোষণা হওয়ার। শনিবারই তাঁর নাম ঘোষণাটা হয়ে গেল। এবার শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষা এই তারকা ফুটবলারের। মুম্বই সিটি এফসির হয়ে বহু সাফল্য রয়েছে মেহতাবের(Mehtab Singh)।

মুম্বই সিটি এফসির হয়ে দুবার আইএসএল জয়ের পাশাপাশি লিগ শিল্ড জেতার অভিজ্ঞতাও রয়েছে এই তারকা ফুটবলারের। তিনি রক্ষণে যেমন খেলতে পারেন, তেমনই খেলতে পারেন সাইড ব্যাক পজিশনেওরডরিগেজদের পাশে মেহতাবের যোগদান যে হোসে মোলিনার দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

মেহতাব সিং জানিয়েছেন, “মোহনবাগানের খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারের থাকে। আমারও সেই স্বপ্ন এবার পূরণ হল। মোহনবাগান সুপারজায়ান্ট অত্যন্ত শক্তিশালী একটা দল। এছাড়া তাদের দলে রয়েছে ভালো মানের বিদেশি। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার দলে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের টিম ম্যানেজমেন্ত অত্যন্ত ভালো। তারা সবাই স্বপ্ন দেখতে জানেন”।

শনিবার যোগ দেওয়ার পরই দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন মোহনবাগানের নতুন ডিফেন্ডার। আইএসএল হবে কিনা এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। তবে মোহনবাগান যে এবারও অত্যন্ত শক্তিশালী দল তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...