Saturday, June 27, 2026

RCB: হায়দরাবাদকে ৬৭ রানে হারিয়ে প্লে-অফের রাস্তা কার্যত নিশ্চিত করল আরসিবি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে প্লে-অফের রাস্তা কার্যত পাকা করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। রবিবার হায়দরাবাদকে তারা হারাল ৬৭ রানে। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে আরসিবি। জবাবে ১২৫ রানেই শেষ কেন উইলিয়ামসনদের ইনিংস।

ম‍‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম বলেই আউট হয়ে ফিরে যান তিনি। তবে আরসিবির হয়ে লড়াই চালান অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। ৭৩ রানে অপরাজিত তিনি। ৪৮ রান করেন রজত পতিদার। ৩৩ রান করেন ম‍্যাক্সওয়েল। ৩০ রান করেন দীনেশ কার্তিক। হায়দরাবাদের হয়ে ২ উইকেট নেন জগদীশ সুচিথ। একটি উইকেট নেন কার্তিক তেয়াগী।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২৫ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে লড়াই চালান রাহুল ত্রিপাঠী। ৫৮ রান করেন তিনি। মার্কাম করেন ২১ রান। আরসিবির হয়ে পাঁচ উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গ। দুই উইকেট নেন জস হ‍্যাজলউড। একটি করে উইকেট নেন ম‍্যাক্সওয়েল এবং হর্ষল প‍্যাটেল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...