Thursday, June 4, 2026

কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার

Date:

Share post:

আজ ২৫শে বৈশাখ। কবিগুরুর জন্মদিন। শুধু রাজ্য নয়, দেশজুড়ে কবিগুরুকে স্মরণ করে পালিত হয় আজকের দিনটি। বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Jet Airways: ফের ডানা মেলতে পারে জেট


রবীন্দ্রজয়ন্তীর সকালে ট্যুইট করে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। সেখানে কবিগুরুকে নিয়ে মোদিকে বিভিন্ন সময় কথা বলতে শোনা যাচ্ছে। আর সামনে ভেসে উঠছে কবিগুরুর ছবি।




ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “গুরুদেব ঠকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই। ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি।তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন। ভারতকে যে ভাবে দেখতে চেয়েছিলেন, সেভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরাও প্রতিশ্রুতিবন্ধ”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরবারই নিজেকে রবীন্দ্র অনুরাগী হিসেবেই তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন সকালে ট্যুইটে মমতা লিখেছেন,”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।”

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...