Friday, June 26, 2026

Jet Airways: ফের ডানা মেলতে পারে জেট

Date:

Share post:

ফের ডানা মেলতে পারে জেট এয়ারওয়েজ। আর্থিক দুরাবস্থার কারণে বেশ কয়েকবছর বন্ধ হয়ে গিয়েছিল এই বিমান সংস্থাটি। তবে ফের বাণিজ্যিক উড়ানের লক্ষ্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ডানা মেলতে চলেছে জেট এয়ারওয়েজ।



আরও পড়ুন:কিশোরকে বাঁচাতে গিয়ে পরিত্যক্ত খনির জলে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৫ জনের




সূত্রের খবর বলছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আপাতত প্রাথমিক অনুমোদন পেয়েছে জেট এয়ারওয়েজ। অর্থ্যাৎ সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই উড়বে জেট এয়ারওয়েজ। তবে নতুনভাবে পাওয়া অনুমোদনে বলা হয়েছে, পুরনো খোলনলচে বদলেই নয়া যাত্রা শুরু করতে হবে। বদলাতে হবে ম্যানেজমেন্ট,এমনকী অংশীদারদের নিয়ন্ত্রণের ছকও এক রাখা যাবে না বলেই নির্দেশ কেন্দ্রের। এই প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করতে পারলে সরকারের খাতায় স্বীকৃত অপারেটর হিসেবে ফের নাম উঠবে জোটের। তারপর আবারও বাণিজ্যিক উড়ান পরিষেবা দিতে পারবে সংস্থাটি। ২০১৯ সালে বন্ধ হয়ে যাওয়া এই সংস্থাটির মালিক এখন জালান কালরক কনসোর্টিয়াম।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...