Wednesday, June 24, 2026

মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ: মন্ত্রীপুত্রের কীর্তিতে চাঞ্চল্য রাজস্থানে

Date:

Share post:

মাদক খাইয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস শাসিত রাজস্থানের(Rajsthan) এক মন্ত্রীর(Minister) ছেলের বিরুদ্ধে। বছর ২৩-এর এক তরুণীর অভিযোগের ভিত্তিতে রীতিমত অস্বস্তিতে রাজস্থানের কংগ্রেস সরকার। ইতিমধ্যেই গোটা ঘটনায় এফআইআর(FIR) দায়ের করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রোহিত যোশি(Rohit Yoshi) যিনি রাজস্থানের মন্ত্রী মহেশ যোশির পুত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গত বছরের ৮ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ এপ্রিলের মধ্যে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছে মন্ত্রীর ছেলে রোহিত যোশি। এমনকি তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সে। তরুণীর দাবি, গত বছর রাজস্থানের জনস্বাস্থ্য প্রকৌশলী মন্ত্রীর ছেলে রোহিতের সঙ্গে তাঁর আলাপ হয় ফেসবুকে। প্রথমবার তাঁরা জয়পুরে দেখা করেন। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি তাঁকে সওয়াই মাধোপুরে আসতে বলে রোহিত। সেবারই তাঁর পানীয়তে মাদক মিশিয়ে দেয় রোহিত। পরদিন সকালে তাঁর নগ্ন ছবি ও ভিডিও দেখানো হয়। এবং ব্ল্যাকমেল করা হয়। দিল্লিতে ওই তরুণীর সঙ্গে একটি হোটেলে ওঠে তারা। সেখানে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় রোহিত। দিও তারপর মদ খেয়ে তরুণীকে মারধর করে সে। তরুণীর অশ্লীল ভিডি তৈরি করে। তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। গত বছরের ১১ আগস্টে তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। যদিও রোহিত সন্তান চায়নি। ফলে সে ভ্রুণ নষ্ট করার ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। তবে তরুণী তা খাননি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজস্থান পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত প্রক্রিয়া এগোনো হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...