Friday, May 15, 2026

Ms Dhoni: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ক‍্যাপ্টেন কুল

Date:

Share post:

রবিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। টি-২০ (T-20) ক্রিকেটে উইকেটরক্ষক হিসাবে ২০০টি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন মাহি। ৩৪৭ টি-২০ ম্যাচে আপাতত ধোনি নিয়েছেন ২০০টি ক্যাচ।

দিল্লি বিরুদ্ধে ম্যাচে ধোনি দুটি ক্যাচ নেন। তিনি প্রথমে রোভম্যান পাওয়েলকে আউট করেন। এরপর শার্দুল ঠাকুরের ক্যাচ নেন ধোনি। এর সঙ্গে সঙ্গেই, তিনি উইকেটরক্ষক হিসাবে টি-২০ ফরম্যাটে ক্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। এখনও অবধি ধোনি ৩৪৭ টি-২০ ম্যাচে নিয়েছেন ২০০টি ক্যাচ। ধোনি এই সমস্ত ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়া, চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।

শুধু ক‍্যাচ নয়, এই ৩৪৭ টি-২০ ম্যাচে ধোনি মোট ২৮৪টি উইকেট নিয়েছেন। এর মধ্যে স্টাম্পিং রয়েছে ৮৪টি। এই রেকর্ডের ক্ষেত্রে ধোনির ধারে কাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের দীনেশ কার্তিক। যিনি এখন পর্যন্ত উইকেটরক্ষক হিসাবে ২৯৯ টি-২০ ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ১৮২টি ক্যাচ নিয়েছেন। কার্তিক ৬১টি স্টাম্পিং সহ মোট ২৪৩টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:CSK: প্লে-অফ নয় ম‍্যাচ বাই ম‍্যাচ পরিকল্পনা মাহির

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...