Saturday, April 4, 2026

‘অশনি’-র সঙ্কেত আসার আগেই নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গতি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। মঙ্গলবার থেকে ওড়িশার দিক ঘুরতে পারে ‘অশনি’-র গতিপথ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে সরাসরি ‘অশনি’-র প্রভাব না পড়লেও এর জেরে বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।বঙ্গে ‘অশনি সংকেত’ আসার আগেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে ঘূর্ণিঝড়ে মোকাবিলার বিষয়টি আলোচনা করেন তিনি। বৈঠকের শেষে তিনি জানান, নবান্ন থেকে ঝড়ের প্রতিটি মুহূর্তের নজরদারি চালাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:চোখরাঙাচ্ছে ‘অশনি’, বঙ্গে শুরু বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অশনির প্রভাবে সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি নামতে পারে এই জেলাগুলিতে।নবান্নে আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর প্রশাসনের তরফে জানানো হয়েছে,’অশনি’-র মোকাবিলায় নবান্নে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্টড়োল রুম। এছাড়া উপকূলবর্তী এলাকায় ফ্লাড সেন্টারগুলোর প্রস্তুতিপর্ব প্রায় শেষ করে ফেলা হয়েছে। শুকনো খাবার, ওষুধপত্র, পানীয় জল, ত্রিপল, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।বৈঠকে ‘অশনি’-র গতিবিধি অনুযায়ী সাধারণ মানুষকে পঞ্চায়ের স্থানীয় পুলিশ প্রশাসন স্তর থেকে মাইকিং করা শুরু হয়েছে। রবিবার থেকেই চলছে জায়গায় জায়গায় সতর্কতা। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


ইতিমধ্যেই ১৮ থেকে ২৫টি ফ্লাড সেন্টারের প্রস্তুতি পর্ব সেড়ে রাখা হয়েছে। প্রয়োজনে সাধারণ মানুষকে ঝড় আসার আগেই সেন্টারগুলিতে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সাগরদ্বীপ সি ব্রিজ থেকে ইতিমধ্যেই পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে  নিয়ে আসা হয়েছে। তাঁদের সমুদ্রে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিম।


এদিন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। ঝড়বৃষ্টিতে দ্রুত জল সরানোর প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা টিম ও আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশে দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...