Tuesday, June 23, 2026

ধর্ষণের অভিযোগ জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখকের বিরুদ্ধে, মামলা দায়ের দিল্লি পুলিশের

Date:

Share post:

ধর্ষণের(Rape) অভিযোগে উঠলো জাতীয় ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কার প্রাপ্ত লেখক নীলোৎপল মৃণালের(Nilotpal Mrinal) বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ করেছেন ৩২ বছর বয়সি এক মহিলা। ওই মহিলা উত্তরপ্রদেশের (UP)গোরক্ষপুরের বাসিন্দা।তিনি প্রায় ১০ দিল্লীতে ভাড়া থাকতেন।তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ১০ বছর ধরেই ধর্ষণ করেছেন জাতীয় পুরস্কারজয়ী(National Award Winner) এই লেখক। জানা গেছে,২০১৩ সালে নীলোৎপলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর থেকেই তাঁকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত লেখক এমনকি তাঁকে মারধরও করতেন। মহিলা জানিয়েছেন, নীলোৎপল নিজের খ্যাতির জোর খাটিয়ে মধ্যপ্রদেশের কয়েক জন পুলিশ আধিকারিককে দিয়ে তাঁকে হুমকিও দিয়েছে।

মহিলার অভিযোগের ভিত্তিতে, দিল্লি পুলিশ নীলোৎপলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- রবীন্দ্রনাথের নোবেল নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের: দল অনুমোদন দেয় না, বললেন কুণাল

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...