Thursday, March 12, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নবান্নে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্ষেত্রে আইনি পথে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • ‘সিএএ-এনআরসিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি।স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এক কথা বলেন, অসমে এসে আরেক কথা বলেন। এই ইস্যু নিয়ে জুমলা করছে বিজেপি।’ অসম সফরে গুয়াহাটিতে তৃণমূল অফিস উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • জটিলতা কাটিয়ে বিধানসভায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদে শপথ পাঠ করান বাবুল সুপ্রিয়কে। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বাবুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আবার রাজ্যপালকে খোঁচা দিয়ে বাবুল বলেন, ”আমার ট্রেনের টিকিট কনফার্ম ছিল। কোথায় যাব সেটাও ঠিক ছিল। মাঝে শুধু একটু ঝালমুড়ি খেতে দেরি হল।”
  • বঙ্গে আশঙ্কাহীন অশনি । দিনভর দমকা হাওয়া দক্ষিণে, উত্তরে ভারী বৃষ্টি, যদিও দুর্বল ‘অশনি’-র জেরে তিন দিন ভিজবে বাংলা।
  • দেশে ফেরা ইউক্রেনের মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাক্টিকাল ক্লাসের সুযোগ করে দিল রাজ্য।
  • অশনি’ থামতে না থামতেই তৈরি হচ্ছে ‘করিম’, ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস।
  • সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। আপাতত স্থগিত হয়ে গেল রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, ততদিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে।








spot_img

Related articles

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...