Wednesday, June 24, 2026

করোনার উদ্বেগের মাঝেই দোসর ‘টম্যাটো ফ্লু’, কী এই রোগ?

Date:

Share post:

করোনার উদ্বেগের মধ্যেই নয়া আতঙ্ক ‘টম্যাটো ফ্লু’। ইতিমধ্যেই কেরলে এই রোগে আক্রান্ত হয়েছে ৮০টি শিশু। আক্রান্তদের সকলেরই বয়স ৫ বছরের কম বলে জানিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর। এই রোগের মোকাবিলায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম। এছাড়া শিশুদের শারীরিক পরীক্ষা নিরীক্ষায় ২৪ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। শুরু হয়েছে সতর্কতামূলক প্রচারও। কিন্তু কী এই রোগ?



আরও পড়ুন:বেতনের উর্ধ্বসীমায় বিশেষ মাসিক ভাতা WBCS আধিকারিকদের: ঘোষণা মমতার


বিশেষজ্ঞরা বলছেন মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। চিকুনগুনিয়ার উপসর্গের সঙ্গে কিছুটা মিল রয়েছে এই জ্বরের। তীব্র জ্বর, গা-ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে রোগীর শরীরে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি ও পেটের গোলমালও। তবে এই সব লক্ষণ ছাড়াও রোগীর দেহে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি লাল ফোস্কার মতো ক্ষত। টম্যাটোর মত ছোট ফোস্কার কারণেরই রোগটির নামকরণ করা হয়েছে ‘টম্যাটো ফ্লু’। যদিও রোগটির কারণ সম্পর্কে এখনও কিছুই জানতে পারেননি চিকিৎসকরা। তাই এ নিয়ে শুরু হয়েছে গবেষণা।


প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান ও বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছেন তারা।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...