Thursday, May 14, 2026

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, দায়িত্ব নেবেন ১৫ মে

Date:

Share post:

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন রাজীব কুমার। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফেএমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজীব কুমার ১৫ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ১৪ মে পর্যন্ত কার্যকাল শেষ করে অবসর নেবেন। তারপর দিনই দায়িত্ব গ্রহণ করবেন রাজীব কুমার।

এর আগে রাজীব কুমার পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বিহার-ঝাড়খণ্ড ক্যাডারে কাজ শুরু করেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে অবসর নেন। তাঁকে NITI আয়োগের পুনর্গঠনের জন্য তৈরি টাস্ক ফোর্সের সদস্যও করা হয়।

 




Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...