Monday, March 16, 2026

ফিরে এল বিভীষিকা! পথে বসলেন দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা

Date:

Share post:

২-৩ দিন ধরেই কাঁপছিল বাড়ি,অবশেষে সেই ভয়ঙ্কর পরিস্থিতির (terrible situation)মুখোমুখি হতেই হল। চোখে মুখে আতঙ্কের (Terror)ছাপ এখনও স্পষ্ট, সঙ্গে একরাশ অসহায়তা। নিজের বাড়ি(Own house),কেউ বা ভাড়া আছেন প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু আজ তাঁরা রাস্তায়, সঙ্গে ঘরের আসবাবপত্র কারণ এই মুহূর্তের গন্তব্য কোনও এক স্থানীয় হোটেল(Hotel)। ২০১৯ এর পর ২০২২- প্রায় আড়াই বছর পরে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি ফিরল বউবাজারে(Bowbazar)। সকালেও তারই পুনরাবৃত্তি।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West metro) কাজ চলাকালীন ফের বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনে একাধিক বাড়িতে ফাটল । গতকালের পর আজ ফের ফাটল ধরায় চিন্তামগ্ন বাসিন্দারা। এমনকি রাস্তাতেও ফাটল ধরেছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি ২-৩ দিন ধরেই কাঁপছিল বাড়ি। ভয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা । রাস্তায় এলেও সেখানে ফাটল দেখতে পান তাঁরা । মাঝে মধ্যে কেঁপে উঠছে বাড়ি । দুশ্চিন্তা কিছুতেই কাটছে না, বেলা যত গড়িয়েছে ততই বাড়ি ছাড়ার লাইন বেড়েছে। ইতিমধ্যেই প্রায় ৮২টি পরিবার নিজেদের ঘরসংসার ছাড়তে বাধ্য হয়েছেন। ফিরতে পারবেন চেনা আশ্রয়ে? “আমরা এই বিভীষিকার মধ্যে আর থাকতে চাই না”, বলছেন বউবাজারের দুর্গা পিটুরি লেনের (Durga Pituri Lane) গৃহহীন বাসিন্দারা।

রাজ্যকে অশান্ত করার চক্রান্ত, রাস্তা আটকে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

মেট্রোর কাজ চলাকালীন ১১টি জায়গা দিয়ে সুড়ঙ্গে জল ঢুকছিল। তার জেরেই মাটি ধসে বউবাজারের পরপর বাড়িতে ফাটল বলে মনে করা হচ্ছে। আপাতত ১১টি উৎসের মধ্যে ১০টি বন্ধ করা গেছে, দাবি কেএমআরসিএল সূত্রে। সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে যান মেট্রোর আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন ৷ আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাল রাতের পর এদিন দুপুরে ফের ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Naina, কাউন্সিলর বিশ্বরূপ দে, কেএমআরসিএল-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা । সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম(Firhad hakim)  বলেন, পুরনো বাড়ি রাখা কতটা নিরাপদ তা খতিয়ে দেখতে বলা হয়েছে বিল্ডিং বিভাগকে। ইঞ্জিনিয়াররা অবস্থা খতিয়ে দেখবেন। কোন বাড়ি বেশি বিপজ্জনক তা চিহ্নিত করা হবে। পুরসভার রিপোর্ট নিয়ে নবান্নে হবে বৈঠক হবে বলেও জানান মেয়র।

উল্লেখ্য ২০১৯ সালের সেপ্টেম্বরে বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং-এর সময় দু’টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল ৷ ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি । ঘটনার জেরে প্রায় ৪০-৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাতারাতি ভিটেছাড়া হয়েছিলেন বহু মানুষ । সম্পূর্ণ ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়ি । এরপর হোটেলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা । ক্ষতিপূরণ দেওয়া হয় , পাশাপাশি বসবাস শুরু হয়। কিন্তু ফের এই ঘটনায় ত্রস্ত বাসিন্দারা। ফের পথে বসলেন বাসিন্দারা।



spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...