Wednesday, May 27, 2026

UGC : এবার থেকে স্নাতক স্তরেও ইন্টার্নশিপ বাধ্যতামূলক : ইউজিসি

Date:

Share post:

এবার থেকে স্নাতক স্তরেও বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ করতে হবে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা UGC এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে স্নাতক স্তরের পড়ুয়াদেরও এখন থেকে গবেষণার জন্য ইন্টার্নশিপের আবেদন জানাতে হবে। নির্দেশিকায় ইউজিসির তরফে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত হয়েছে। স্নাতক স্তরের শিক্ষার্থীদের এ বার থেকে এক বছর পড়াশোনার পরে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পর মিলবে ডিপ্লোমা। তার জন্য ৮ থেকে ১০ সপ্তাহ ইন্টার্নশিপ করতে হবে। এতে ১০ ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। তবে বলা হয়েছে কোনো শিক্ষার্থী চাইলে ডিপ্লোমা পাওয়ার পরে পড়াশোনা শেষ করতে পারেন। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পর মোট দু’বার ৮ থেকে ১০ সপ্তাহ গবেষণার ইন্টার্নশিপের পরে সংশ্লিষ্ট পড়ুয়া ডিগ্রি পাওয়ার যোগ্য হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...