Sunday, May 17, 2026

DYFI National Convention: প্রকাশ্য সমাবেশে আজ দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক DYFI এর

Date:

Share post:

দেশ জুড়ে বাড়তে থাকা দুর্নীতির প্রতিবাদে দেশের যুবদের একসঙ্গে লড়াই করতে হবে, নতুন যৌবনের দূত আখ্যা দিয়ে এভাবেই ডিওয়াইএফআই (DYFI) এর তরুণ সদস্যদের, আজ ১২ মে কলকাতার (Kolkata) রানি রাসমনি রোডের প্রকাশ্য সমাবেশ থেকে উদ্বুদ্ধ করলেন বাম নেতৃত্ব।

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সম্মেলন  (DYFI National Convention)। তার ঠিক একদিন আগে এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উপলক্ষে সেজে উঠেছিল কলকাতার রানী রাসমণি এভিনিউ(R R Avenue)। সমাবেশে বক্তব্য পেশ করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায় ও রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমর্থকরা ধর্মতলায়(Esplanade) পৌঁছান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু সমাবেশ শুরু হয়।

আজকের সমাবেশ মঞ্চ থেকে দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দেন বাম নেতৃত্ব। কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করতে, দেশের দুর্নীতি রুখতে বাম কর্মীদের লড়াই করার বার্তা দেন মহম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রত্যেকেই। প্রাকৃতিক দূর্যোগ প্রায় কেটে গেছে, তাই সকলে মিলে এই সর্বভারতীয় সম্মেলনকে সফল করে তোলার অনুরোধ জানান সীতারাম ইয়েচুরি। এই সম্মেলনের গুরুত্ব যুব কর্মীদের কাছে তুলে ধরেন অভয় মুখোপাধ্যায়।রানি রাসমণী এভিনিউ এর সমাবেশের মঞ্চ থেকে বিদ্যুৎ মন্ডলের মা অমলা মন্ডলের হাতে স্মারক তুলে দেন সীতারাম ইয়েচুরি।পাশাপাশি ছাত্রনেতা আনিস খানের বাবা সেলিম খানের হাতে স্মারক তুলে দেন মহম্মদ সেলিম।

১২ মে থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন(DYFI National Convention)। ১৫ মে পর্যন্ত সল্টলেকের ইজেডসিসি-তে (EZCC)সম্মেলন চলবে। সারা দেশ থেকে প্রায় ৫০০ প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে বেশকিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সম্মেলন চত্ত্বরে প্রদর্শনী চলবে। সেখানে যেমন স্বাধীনতা আন্দোলনে বাংলার কমিউনিস্টদের ভূমিকার কথা তুলে ধরা হবে, পাশাপাশি করোনা ও আমফান পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ারদের ভূমিকা, বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের শাসনকাল এবং বামফ্রন্ট পরবর্তী সময়ে যুব ফেডারেশনের কর্মকাণ্ডের কথাও বলা হবে। এই সম্মেলনের নেতৃত্বে থাকবেন সংগঠনের প্রাক্তন নেতা ও অভ্যর্থনা কমিটির সম্পাদক পলাশ দাস ও সভাপতি সব্যসাচী চক্রবর্তী।

আরও পড়ুন:কাশীপুরের মৃত বিজেপি যুবনেতার মা ও দাদার বয়ান রেকর্ড করা হল

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...