Thursday, May 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বৃহস্পতিবার বাংলা দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল। ফাইনালে উঠেও অল্পের জন্য সন্তোষ ট্রফি হাতছাড়া হয়েছে বাংলার। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য গোটা দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল ক্লাব।

২) জল্পনার অবসান। ইংল‍্যান্ড টেস্ট দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এমনটাই জানাল ইংল‍্যান্ড ক্রিকেট। গত অ্যাশেজে ০-৪ হারের পর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড।

৩) আগামী বছর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। ছয় দলের সেই প্রতিযোগিতায় দল নামানোর কথা সরকারিভাবে ঘোষণা করল শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ।

৪) ২৪ এবং ২৫ মে ক্রিকেটের নন্দন কাননে দু’বছর পর বসতে চলেছে আইপিএলের আসর। তার আগে তার প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার ইডেনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এদিন নিজে এসে দেখে গেলেন সব ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কি না।

৫) জাদেজাকে নিয়ে মুখ খুললেন সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন। বললেন, জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে।

৬) আইপিএলের প্রথম সাক্ষাতে জিতেছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় সাক্ষাতে মধুর প্রতিশোধ নিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির দলকে ৫ উইকেটে হারালেন রোহিত শর্মারা। ফলে আইপিএলের নকআউট পর্বে যাওয়ার পথ কঠিন হল চেন্নাইয়ের।

৭) ইতিহাস তৈরি করল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। ৪৩ বছর পর টমাস কাপের সেমিফাইনালে উঠল তারা। এই প্রথম বার টমাস কাপে পদক নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক নিশ্চিত তাদের।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...