Wednesday, June 17, 2026

অশনির প্রভাব কাটতেই বঙ্গে শুরু গুমোট গরম

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশ উপকূলের পৌঁছানোর আগেই শক্তিক্ষয় করেছিল অশনি। বুধবার রাতেই ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়েছিল অশনি। বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অন্ধ্র উপকূলের স্থলভাগের উপরে আরও শক্তি প্রশমনের পরে সে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে তার প্রভাবও কমেছে। আলিপুর হাওয়া অফিসের খবর, অশনির প্রভাব কেটে যাওয়ায় আজ, শুক্রবার থেকেই গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ফের বাড়তে পারে। পাশপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: চলন্ত ট্যাক্সিতে খুন… চারবছর পর রহস্যভেদ করতে শহরে  ‘তীরন্দাজ শবর’


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অশনির প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে। তাপমাত্রা বাড়লে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।




আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু-এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বাকি সময়ে চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আদ্রতা ৬৫ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...