Wednesday, May 27, 2026

শ্রীলঙ্কায় এবার প্রধানমন্ত্রীর পদে রনিল

Date:

Share post:

রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। বৃহস্পতবার এই ঘোষণা করেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ৭৩ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ বৃহস্পতিবার শপথ নিলেন। বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় গোতাবায়া ঘোষণা করেন, এই সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট শপথ নেবে। এর পরেই বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের খবর এল দ্বীপরাষ্ট্র থেকে। যদিও নতুন মন্ত্রিসভা গঠন কবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।



আরও পড়ুন:অশনির প্রভাব কাটতেই বঙ্গে শুরু গুমোট গরম


২০২০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জিতে মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা দখল করেছিলেন। তার আগে ২০১৮-’১৯ সালে দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রনিলই। দ্বীপরাষ্ট্রে চরম অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেন শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল।


কূটনৈতিক মহলে রনিল বিক্রমসিঙ্ঘে তাঁর ভারতপন্থী অবস্থানের জন্যি পরিচিত। যদিও প্রেসিডেন্ট গোতাবায়া নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেও দেশের বর্তমান অচলাবস্থা শিগগিরি কাটার লক্ষণ নেই। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা পালিয়ে বাঁচলেও দফায় দফায় দেশের বহু নেতার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। বিক্ষোভকারীদের দেখলেই গুলি করে ফতোয়া জারি হয়েছে,তাকে পাত্তাই দিচ্ছেন না ক্ষুব্ধ জনতা। চরম সঙ্কটে দেওয়ালে পিঠ ঠেকেছে সাধারণ মানুষের  ক্ষোভ উপরে পড়েছে ক্ষমতাসীন নেতা-মন্ত্রীদের উপর। দেশের সিংহভাগ মানুষেরই দাবি, শুধু প্রধানমন্ত্রীই নয়, প্রেসিডেন্টকেও বদল করতে হবে। বোঝাই যাচ্ছে, শ্রীলঙ্কাবাসীর ক্ষোভের মূল লক্ষ্য এতদিন ধরে ক্ষমতা ভোগ করে আসা রাজাপক্ষের পরিবারের উপর। আদালতের রায়েও বিপাকে পড়েছে রাজাপক্ষের পরিবার। প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পরিবারকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...