Saturday, April 4, 2026

১০ হাজার কোটি আর্থিক তছরুপের অভিযোগে ৯ জায়গায় ইডির তল্লাশি

Date:

Share post:

মাছের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এ রাজ্যে পাচারের অভিযোগে শুক্রবার ইডি ৯ জায়গায় তল্লাশি চালালো ।  এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩টি, দমদমের একটি এবং দক্ষিণ ২৪ পরগণার ২টি জায়গা মিলিয়ে মোট ৯ জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা ৬০টি ভুয়ো কোম্পানির নামে বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।    তারপর তা হাওলা রুটে পাচার করা হত এ রাজ্যে।  জানা গিয়েছে শুক্রবার সকাল থেকেই  ইডির ৬০-৭০ জন অফিসার  একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালান।  গত এপ্রিল মাসে বাংলাদেশ ফিনানশিয়াল ইন্টালিজেন্স ইউনিট একটি মামলার তদন্ত করতে গিয়ে  আর্থিক তছরুপের খোঁজ পায়।  জানা গিয়েছে বাংলাদেশের  একাধিক ব্যাঙ্ক থেকে ৫০টির বেশি কোম্পানির নাম করে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।

তবে এই বিরাট পরিমাণ আর্থিক কেলেঙ্কারির পিছনে কি আর কেউ আছে? নাকি শুধুই সুকুমার মৃধা? এই প্রশ্নের এখন খুঁজছে ইডি।  আন্তর্জাতিক টাকা পাচার চক্রের কিং পিন পি কে হালদার নামে এক ব্যক্তির খোঁজ পেয়েছে ইডি। তিনি বাংলাদেশের বাসিন্দা। তবে বাংলাদেশ ছাড়াও ভারতের কেউ এই চক্রে জড়িয়ে আছে কী না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

 

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...