Sunday, June 7, 2026

ঘুষ নিলে অভিযোগ জানান: মুখ্যমন্ত্রী ছবি সহ ‘ভুয়ো পোস্টার’ সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

“আপনার এলাকায় যদি কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য ঘুষ বা কাটমানি খেয়ে কোনও কাজ করে থাকেন তবে অভিযোগ জানান।” মুখ্যমন্ত্রীর ছবিসহ এমনই একটি পোস্টার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করেছে। যেখানে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ও ইমেইল আইডি দেওয়া হয়েছে। তবে এই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার(State govt) বা তৃণমূলের(TMC) তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি বলে সূত্রের খবর।

সোশ্যাল মিডিয়ায় যে পোস্টারটি ভাইরাল হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবিসহ লেখা হয়েছে, “আপনার এলাকায় কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্য যদি কোন রকম ঘুষ বা কাটমানি খেয়ে কোন কাজ করে থাকেন তাহলে ১৮০০৩৪৫৮২৪৪ টোল ফ্রি নম্বরে ফোন করুন অথবা ৯০৭৩৩০০৫২৪ নম্বরে এসএমএস করুন কিংবা wbcmro@.gmail.com এ মেইল করুন। তদন্তের দায়িত্বে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তার টিম। আপনার পরিচয় গোপন থাকবে।” ভাইরাল হওয়া এই পোস্টার তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। শুধু তাই নয় জানা গিয়েছে, যে দীপ্তাংশু চৌধুরীরর নাম এই পোস্টারে পাওয়া গিয়েছে তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য। শুধু তাই নয় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর তরফে ওই টোল-ফ্রী নম্বরে বার বার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। তৃণমূলের তরফেও এই ধরনের কোন পোস্টার সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এবং তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলের তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি। যদি এমন কোনো অভিযোগ থাকে দলীয় স্তরে এবং সরকারিভাবেও অভিযোগ জানানোর জায়গা রয়েছে। আলাদা করে এই ধরনের কোন পোস্টার দল কিংবা সরকারের তরফে প্রকাশ করা হয়নি ফলে ওই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো।




Related articles

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...