Monday, May 18, 2026

বউবাজার নিয়ে ফিরহাদের ক্ষোভের মুখে মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

কেন এভাবে একের পর এক বাড়িতে ধস নামছে? বার বার বিপর্যয় কেন ঘটছে?  কেন সাবধানতা অবলম্বন করে কাজ করা হয়নি? শুক্রবারের বৈঠকে এভাবেই  একের পর এক প্রশ্নবাণে মেট্রো কর্তৃপক্ষকে বিদ্ধ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে মেট্রোর কাজ বন্ধ হচ্ছে না বলেই জানিয়েছেন মেয়র।

শুক্রবার বউবাজার পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিল কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষ। সেখানেই মেয়রের ক্ষোভের মুখে পড়ে মেট্রো।  এদিনের বৈঠকেযাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।  ফিরহাদ হাকিম এদিনের বৈঠকে জানিয়েছেন বৌবাজারের আরও ৮-৯টি বাড়ি থাকার উপযুক্ত নয়। সেগুলির পরিস্থতি খতিয়ে দেখা হচ্ছে।

এদিন  মেট্রো কর্তৃপক্ষর  থেকে ভূমি পরীক্ষা, ফাটলধরা বাড়িগুলির স্বাস্থ্যপরীক্ষা, সমীক্ষার ডিজাইন-সহ একাধিক রিপোর্ট চেয়েছে কলকাতা পুরসভা। বউবাজার  কাণ্ড নিয়ে পর্যালোচনার জন্য কলকাতা পুরসভা একটি  বিশেষ তদন্তকারী কমিটি তৈরি করেছে। ওই দলে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’জন অধ্যাপক,  পুরসভার বিল্ডিং  বিভাগের বিশেষজ্ঞরা  এভং সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের আধিকারিকেরা।  মেটৌর দেওয়া ওই  রিপোর্টগুলির উপর ভিত্তি করে একটি বিশ্লেষণী রিপোর্ট তৈরি করবে এই কমিটি।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...