Friday, May 15, 2026

সাংসদদের হুমকি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী মদ্যপ পুত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

মদ্যপ অবস্থায় সাংসদদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার(Tripura) উপ-মুখ্যমন্ত্রীর(Deputy Chief Minister) ছেলের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিবাদ জানিয়ে টুইটারে বিজেপি ও বিপ্লব দেবকে(Biplab Dev) একহাত নিল তৃণমূল(TMC)। পাশাপাশি ত্রিপুরা পুলিশকে আক্রমন শানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

সম্প্রতি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের ছেলে প্রতীককিশোর দেববর্মনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সংসদ সদস্যদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। প্রতীককিশোর দেববর্মন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-সহ হোটেল কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গালিগালাজও করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনার ভিডিও শুক্রবার প্রকাশ্যে আনে তৃণমূল।

আরও পড়ুন:‘ডাক্তার হয়ে বাবার চোখের চিকিৎসা করতে চাই,’ ছাত্রীর কথায় আবেগতাড়িত মোদি

টুইটারে সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মদ্যপ অবস্থায় ঝগড়া করেছিলেন। মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এবং ত্রিপুরা পুলিশ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটি দেখেছিল! বিপ্লব দেবের গুন্ডারাজ প্রকাশিত!” পাশাপাশি ত্রিপুরা তৃণমূলের তরফে ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে লেখা হয়েছে, “অত্যন্ত লজ্জাজনক ঘটনা! সিনিয়র মন্ত্রীদের ছেলেরা বিপ্লব দেবের গুন্ডারাজের জন্য সংসদ সদস্যদের গালিগালাজ করে! যদিও মুখ্যমন্ত্রীও এবং আমাদের সংবিধানের প্রতি সামান্যতম সম্মান প্রদর্শন করে না। তাঁর মন্ত্রী এবং তাঁদের গুণ্ডাবাজ ছেলেদের দেখে মনে হচ্ছে তারা সেটাই অনুসরণ করছে।”




Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...