Wednesday, May 13, 2026

কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ।

Date:

Share post:

অমরাবতী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেঐট আদালত কুণালের নামে সমন ইস্যু করেছেন।

সীতার পাতালপ্রবেশের কথা তুলে সীতার মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রামরাজ্যে অপমানিত হয়ে সীতাকে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়। এরপর পাতালপ্রবেশের মধ্যে দিয়ে কার্যত আত্মহনন করেন তিনি।

ত্রিপুরা পুলিশ ধর্মে আঘাত করার অভিযোগে একাধিক মামলা করে। কুণাল শরীরের গিয়ে প্রতিটি থানায় জেরার মুখোমুখি হন। সঙ্গে নিয়ে গেছিলেন রামায়ণের বিভিন্ন সংস্করণ ও গবেষণাগ্রন্থ। তিনি বলেন, তিনি নিজে হিন্দু। কোনো ধর্মকে আঘাতের কোনো উদ্দেশ্যই তাঁর ছিল না। যারা রামের নাম নিয়ে রাজনীতি করছে, তাদের জন্য সীতার পরিণতির প্রশ্নটাই তুলে ধরেছিলেন তিনি।

2021 সালের 12 নভেম্বর ত্রিপুরার বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি হয়েছিলেন কুণাল।  ছ মাস পর এই সংক্রান্ত মামলাতেই এখন চার্জশিট দিয়েছে ত্রিপুরা পুলিশ। আদালত কুণালকে 30মে সকালে এজলাসে উপস্থিত থাকার জন্য সমন পাঠিয়েছে।

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...