Thursday, May 14, 2026

কিংবদন্তি মৃণাল সেনের জীবন কাহিনি নিয়ে তিন পরিচালকের শ্রদ্ধার্ঘ্য

Date:

Share post:

আজ ১৪ মে বিশ্ববরেণ্য কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক(Film Director) মৃণাল সেনের(Mrinal Sen’s BirthDay) ৯৯তম জন্মতিথি।এই দিনটিতে তাঁকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মৃণাল সেনের জন্মদিনেই তাঁকে নিয়ে  নতুন ওয়েব সিরিজ তৈরির খবর দিলেন সৃজিত।

শনিবার সকালে তিনি ফেসবুকে শেয়ার করলেন তাঁর নতুন সিরিজ ‘পদাতিকে’র পোস্টার। সৃজিতের এই ছবির গল্প মৃণাল সেনের জীবনের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। সৃজিত তাঁর পোস্টে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’

আরও পড়ুন: কাটোয়া হাসপাতালে ৩ লাখের বিরিয়ানি, কোটি টাকার ভুয়ো বিল! সরব রোগী কল্যাণ সমিতি

তবে শুধু সৃজিতই নয় জানা গেছে মৃণাল সেনকে নিয়ে ছবি করতে চলেছেন আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর নিজেই শেয়ার করলেন মৃণালপুত্র কুণাল সেন। কুণাল লিখেছেন, ‘আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পুর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবা জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন ‘চালচিত্র’। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।’




Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...