Wednesday, June 24, 2026

কাটোয়া হাসপাতালে ৩ লাখের বিরিয়ানি, কোটি টাকার ভুয়ো বিল! সরব রোগী কল্যাণ সমিতি

Date:

Share post:

ভুয়ো বিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রোগী কল্যাণ সমিতির। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Hospital) কোটি টাকার ভুয়ো বিল (Bill) জমা পড়েছে বলে অভিযোগ। ৮১ টি বিল ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র হাসপাতালের জন্য চারাগাছ, বিনিয়ানি, ওষুধ বা আসবাবপত্র মিলিয়ে কোটি টাকার বিল জমা দেওয়া হয়। বিলগুলি যাচাই করতে একটি বৈঠক ডাকেন রোগী কল্যাণ সমিতির সদস্যরা। রোগী কল্যাণ সমিতির তরফে ভুয়ো বিল জমা দেওয়া অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

একনজরে দেখা যাক কী কী আছে ভুয়ো বিলে-
১৯ দিনে বিরিয়ানির বিল প্রায় ৩,২০,৬৮০ টাকা।
হাসপাতালে বাগানের জন্য ২ লক্ষ টাকা চারাগাছ কেনা হয়েছে।
বহু মূল্য আসবাব কেনা হয়েছে।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধির জের, গম রফতানি বন্ধ করল কেন্দ্র

কিন্তু প্রশ্ন হল, সেসব গেল কোথায়? এদিকে, ঠিকাদাররা পাল্টা যুক্তি দেন, তাঁরা যদি ভুয়ো বিল দিয়েই থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাতে সই করলেন? সইয়ের আগে কেন বিল দেখে নেওয়া হল না? কাটোয়া মহকুমা হাসপাতালে বর্তমান সুপার জানান, এই সব হয়েছে আগের সুপারের আমলে। বিলে রয়েছে, একই দিনে হয়ত একই গাড়ি দু জায়গায় গিয়েছে। অথবা অর্ডার করার আগেই ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। এই দুর্নীতি কোন তরফে হয়েছে তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হবে বলে জানান বর্তমান সুপার।




Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...