Wednesday, June 24, 2026

প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ , গ্রেফতার যুবক

Date:

Share post:

ন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রীকে ধর্ষণের অপরাধে এক যুবককে গ্রেফতার করা হলো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায়। জানা গিয়েছে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তর বেশ কয়েক বছর আগে বিয়ে হয় । তাদের দুই সন্তান আছে । ২০১০ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যায় । গত বুধবার কাজ শেষ করে ফেরার পর সন্ধ্যেবেলা রেললাইনের ধার দিয়ে ফিরছিলেন ওই মহিলা। তখনই তার প্রাক্তন স্বামী তার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । এরপর মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার বিকেলে আউসগ্রাম থানা থেকে এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে । তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...