Wednesday, March 4, 2026

Corona Vaccine: করোনা টিকায় মাইলফলক! এবার আসছে দেশের MRNA ভ্যাকসিন

Date:

Share post:

করোনা (Corona)ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার বড় সাফল্য ভারতের(India)। এসে গেল MRNA ভ্যাকসিন। টিকা-গবেষণায় আরও এক ধাপ এগিয়ে ‘বার্তাবাহক আরএনএ’ প্রযুক্তিতে সাফল্য ভারতের।

‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (CCMB)’ এবং ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)’ এর যৌথ উদ্যোগে দেশীয় উপায়ে তৈরি প্রথম ‘বার্তাবাহক আরএনএ’ (এমআরএনএ) টিকা প্রযুক্তি তৈরির কাজ শেষ। বিশেষজ্ঞদের মতে করোনার মোকাবিলায় বিশ্বে এই মুহূর্তে যে সব টিকা তৈরির প্রযুক্তি রয়েছে, তার মধ্যে এমআরএনএ প্রযুক্তি শ্রেষ্ঠ।

এখন প্রশ্ন কী এই MRNA ভ্যাকসিন?

এই ধরনের ভ্যাকসিনে কোভিড ১৯ ভাইরাসের জেনেটিক উপাদানের একটি অংশও রয়েছে। জেনেটিক উপাদান, এটি Moderna এর ক্ষেত্রে RNA বহন করে, যেখানে Pfizer/BioNTech ভ্যাকসিন এক ধরনের ভাইরাল প্রোটিন বহন করে।

কীভাবে কাজ করে এই টিকা?

যখন এই ধরনের ভ্যাকসিন শরীরে প্রবেশ করে তখন শরীরের কোষগুলি ভ্যাকসিন থেকে জেনেটিক উপাদান ব্যবহার করে, আরও বিশেষ ধরনের ভাইরাল অ্যালার্ম প্রোটিন তৈরি করে, যা ইমিউন সিস্টেমকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানায়।এই প্রতিক্রিয়া ইমিউন সিস্টেমের মেমরি তৈরি করে, তাই কোভিড-১৯ প্রবেশ করলে শরীর লড়াই করতে শুরু করে দেয়।

অতিমারি চলাকালীন এমআরএনএ টিকার কার্যকারিতা দেখেছে বিশ্ব। আমাদের দেশে ভারতে যে টিকা প্রযুক্তিটি তৈরি হয়েছে তা সম্পূর্ণ ভাবে দেশীয়। অটল ইনকিউবেশন সেন্টার-সিসিএমবি এই সংক্রান্ত গবেষণার কাজ এগিয়ে নিয়ে গিয়েছে।গবেষক দলের তরফ থেকে পরীক্ষামূলক ভাবে ইঁদুরের উপর দু’টি এমআরএনএ টিকা প্রয়োগের পর তাৎপর্যপূর্ণ প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করা গেছে। বর্তমানে এমআরএনএ টিকা নিয়ে পরীক্ষা চলছে, পরবর্তীতে তা ক্লিনিকাল ট্রায়ালের জন্য পাঠানো হবে বলে জানা যায়।



spot_img

Related articles

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...