Wednesday, June 24, 2026

ডাকাতের খপ্পরে মূল্যবান দ্রব্য খোয়া গেল জনপ্রিয় গায়িকার স্বামীর

Date:

Share post:

শনিবার জনপ্রিয় গায়িকা নেহা কক্করের (Neha Kakkar) স্বামী রোহনপ্রীত সিংহ (Rohanpreet Singh)পড়লেন ডাকাতের খপ্পরে। হোটেলের ঘর থেকে তাঁর একাধিক মূল্যবান দ্রব্য ডাকাতি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশে ছুটি কাটানোর সময় এমন কাণ্ড ঘটেছে তাঁর সঙ্গে।

একাধিক মূল্যবান দ্রব্য খোওয়ালেন নেহার স্বামী রোহনপ্রীত। এক পুলিশ কর্মী এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, একটি হিরের আংটি, একটি আইফোন, একটি অ্যাপেল ওয়াচ এবং আরও বেশ কিছু মূল্যবান দ্রব্য চুরি হয়ে গিয়েছে তাঁর।

মান্ডির সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন যে, পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংহের নগদ সহ একাধিক মূল্যবান দ্রব্য ডাকাতি হয়েছে হোটেলের ঘর থেকে। মান্ডির যে হোটেলে তিনি উঠেছিলেন, সেখানেই ঘটেছে এই কাণ্ড।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে গুঞ্জন রটে যে মা হতে চলেছেন নেহা কক্কর। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেখানে নেহা কক্করের বেবি বাম্পের ছবি দেখা যাচ্ছে। যদিও সত্যিটা জানান গায়িকা এবং তাঁর স্বামী। ‘লাইফ অফ কক্করস’ সিরিজের এপিসোড শুরু হচ্ছে,যেখানে কিছু দৃশ্য রয়েছে যার থেকে এই গুঞ্জনের অবতারণা। যদিও ভিডিওর একেবারে শেষে গিয়ে নেহা কক্করের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, গায়িকা এই মুহূর্তে মা হচ্ছেন না। বরং পছন্দের খাবার অতিরিক্ত খেয়ে ফেলার কারণেই তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি নেহা কক্কর এবং তাঁর স্বামীও জানান যে, সন্তানের পরিকল্পনা তাঁরা আরও ২ থেকে ৩ বছর পর করবেন।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...