Friday, June 26, 2026

‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর  বাবার

Date:

Share post:

গড়ফায় অভিনেত্রী পল্লবীর দের অস্বাভাবিক মৃ্ত্যুর(Death)পরেই  পল্লবীর (Pallabi)বাবার অভিযোগ,আত্মহত্যা নয় হয়তো খুনই(Murder)করা হয়েছে ওকে। পল্লবীর বাবার বক্তব্য শনিবারও বাড়িতে ফোন করে কথা বলেছেন অভিনেত্রী। তাই তো! শনিবার রাতেই মাকে ফোন করে পল্লবী না কী ধোঁকার ডালনার রেসিপি জানতে চেয়েছিলেন। তাহলে রবিবার আচমকা আত্মহত্যা কেন? সেটা একেবারেই স্বাভাবিক দেখছেন না পল্লবীর বাবা মা এবং পরিবার।

মাত্র দেড় মাস আগে তাঁদের মেয়ে হাওড়া ছেড়ে গিয়েছে গড়ফায়। রবিবার সকালে হাওড়ার বাড়িতে পল্লবীর একটি অনুষ্ঠানও ছিল। আত্মীয়স্বজন এসেছিলেন বাড়িতে। তবে পল্লবীর আসার কথা ছিল কি না সেটা জানা যায়নি । পল্লবীর বাবাকে  প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কালই তো মাকে ফোন করে রেসিপি চাইল!’’ তার পরই কিছুটা উদভ্রান্ত ভাবে তাঁকে বলতে শোনা গেল, ‘‘ও খুব বুঝদার মেয়ে ছিল। আত্মহত্যা করার মেয়ে নয়।’’

পল্লবীর পরিবার এখনও পুলিশের কাছে এখনই মেয়ের মৃত্যু নিয়ে কোনও অভিযোগ দায়ের করেনি। পল্লবীর ভাই রবিবার দুপুরে জানিয়েছেন, তাঁরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেবে তারা। যদিও পুলিশ ইতিমধ্যেই পল্লবীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

আরও পড়ুন- প্রেসিডেন্ট পুতিনকে সরাতে গণঅভ্যুত্থানের পথে রাশিয়া?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...