Sunday, June 14, 2026

মেয়েকে খুনের অভিযোগ দায়ের করতে গড়ফা থানায় অভিনেত্রী পল্লবীর বাবা- মা

Date:

Share post:

অভিনেত্রী পল্লবী দে মৃত্যু রহস্যে নতুন মোড় । সোমবার দুপুরে হঠাৎই পল্লবীর বাবা-মা গড়ফা থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করলেন। সঙ্গে ছিলেন তাদের ব্যক্তিগত আইনজীবীও।

পল্লবীর বাবা প্রথম দিন থেকেই দাবি করে আসছিলেন যে তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। এটা সম্ভবত খুনের ঘটনা। কে খুন করেছে তা পুলিশ অবিলম্বে খুঁজে বের করুক। সোমবার সেই বিশ্বাস নিয়েই পল্লবীর বাবা-মা গড়ফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। যদিও থানায় তারা ঠিকই নিয়ে অভিযোগ করেছেন তা এখনও প্রকাশ্যে আসে নি। কারণ সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে পল্লবীর পরিবার জানিয়েছেন পুলিশের কাছে সরাসরি খুনের অভিযোগ জানানো হয়নি এখনো। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

সোমবারই পল্লবীর ময়নাতদন্ত হয়েছে। আর তারপরই গরফা থানায় হাজির হন অভিনেত্রীর বাবা নীলু দে এবং তাঁর মা। পুলিশ সূত্রে খবর, পল্লবীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগই দায়ের করতে চলেছেন তাঁরা। কিন্তু এখনই এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে তাদের আইনজীবী সম্ভবত বারণ করেছেন। তাই কার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কী অভিযোগ তা নিয়ে মুখ খুলতে চায়না পল্লবীর পরিবার।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...