Tuesday, March 17, 2026

প্রতিমূহুর্ত নজরদারি প্রোফাইলে! অমিতাভকে হুঁশিয়ারি সরকারের

Date:

Share post:

কঙ্গনা রানাউত(Kangna Ranaut) অভিনীত ‘ধাকড়'(Dhaakad) ছবির পোস্ট তুলে নেওয়া প্রসঙ্গে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)জানালেন, তাঁকে সরকারি নির্দেশিকা মেনেই পোস্ট দিতে হয়। তাঁর প্রোফাইলে সর্বদা নজরদারি রয়েছে।

‘ধাকড়’-এর প্রথম ঝলক হিসেবে একটি গানের ভিডিয়ো কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। অমিতাভ বচ্চনই প্রথম, যিনি সবার আগে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। শুভেচ্ছার বার্তা ছিল জানান। কিন্তু মিনিট দশেকের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন বিগ বি। সেই নিয়েই শুরু হয় জল্পনা।

অমিতাভ বচ্চন তাঁর নিজের ব্লগেই সেই রহস্যের পর্দা খানিকটা উন্মোচন করলেন। কঙ্গনার ছবির ভিডিয়ো মুছে ফেলা নিয়ে সরাসরি না বললেও এটুকু বুঝিয়ে দিলেন কথার মাধ্যমে যে, তাঁর প্রোফাইল প্রতিমূহুর্তে সরকারের নজরদারিতে রয়েছে। সরকারের তরফে তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অমিতাভ ব্লগের পোস্টে  তিনি বলেছেন এই মূহুর্তে সরকারি নির্দেশিকা অনুযায়ী বিধিনিষেধ খুব কঠোর এবং তাঁর পোস্টে সরকার নোটিস ধরিয়েছে।তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ কাজ ছাড়া আর কোনও কাজের পোস্ট শেয়ার করা যাবেনা। সেই সঙ্গে উদ্যোগপতি বা বিনিয়োগকারী সংস্থার নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন- IMDB রেটিংয়ে শীর্ষে ‘অপরাজিত’, পিছনে ফেলল বলিউড-দক্ষিণী ছবিকেও

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...