Friday, June 19, 2026

সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য

Date:

Share post:

ফের রাজ্যই সেরা। সাইকেলের গুরুত্ব বুঝেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’চাকায় ভর করে মানুষের রোজকার জীবনের মান বদলে যেতে পারে। একথা উপলব্ধি করে তাঁর ভাবনায় আসে ‘সবুজসাথী প্রকল্প’। শুরু হয় স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার মহাযজ্ঞ। এবার তাঁর সেই প্রকল্পের সার্থকতার ছবি ফুটে উঠল কেন্দ্রের রিপোর্টে। সমীক্ষা বলছে, বাংলার ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি করে সাইকেল রয়েছে। যা সারা দেশের নিরিখে সর্বাধিক।

আরও পড়ুন:আন্দামানে বর্ষা , বঙ্গে কবে থেকে বৃষ্টি?


ভারত সরকার পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সেই লক্ষ্যেই সারা দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় অন্য অনেক তথ্যের পাশাপাশি জানতে চাওয়া হয়, পরিবারে সাইকেল আছে কি না। সাইকেল থাকা বা না থাকার সঙ্গে একদিকে যেমন রাজ্যের আর্থিক মানদণ্ড সম্পর্কে ধারণা করা যায়, তেমনই সাইকেল পরিবহন ও শরীর-স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে।




জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্টটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২১, এই দু’বছর ধরে চলা সমীক্ষায় দেখা গিয়েছে পরিবার পিছু সাইকেল থাকার ক্ষেত্রে বাংলাই প্রথম। পশ্চিমবঙ্গের ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি সাইকেল রয়েছে। যা সারাদেশের নিরিখে সর্বাধিক। দেশের সার্বিক হার ৫০.৪ শতাংশ। তার থেকে অনেকটাই উপরে বাংলা। বিজেপি শাসিত রাজ্য গুজরাতে সাইকেল রয়েছে এমন পরিবার মাত্র ২৯.৯ শতাংশ। বাংলায় ‘সবুজসাথী প্রকল্পের’ জন্যই সাইকেলের পরিমাণ এত বেশি বলে দাবি ওয়াকিবহালমহলের। এর জন্য কেন্দ্র থেকে শুরু করে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান রাজ্য সরকারের প্রশংসা করেছেন।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...