Saturday, June 20, 2026

১০০ দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র: তোপ দেগে উপায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। ফলে, কাজ করেও টাকা পাচ্ছেন না ১০০ দিনের কর্মীরা। এই সমস্যা মেটাতে ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ডের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেই এই সমাধানের নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের কর্মীদের টাকা কোনও ভাবেই আটকে রাখতে চান না। বলেন, “গরিব মানুষের টাকা আটকে থাকলে তাঁরা খাবে কী? কেন্দ্র টাকা না দিলেও এই মানুষগুলোর পাওনা মেটাতে হবে।” সেই কারণেই ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’ তৈরির পথ বাতলে দেন মমতা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বাধীন কমিটি তৈরির নির্দেশ দেন তিনি।
কয়েকটি দফতর- পূর্ত, সেচ, কৃষি, পশুপালন এবং পঞ্চায়েত-এর বরাদ্দ অর্থের একাংশ নিয়ে তৈরি হবে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’। এই দফতরের নন-টেকনিক্যাল কাজগুলি করা হবে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে। ওই দফতরগুলির শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে ১০০ দিনের কাজের কর্মীদের।

আরও পড়ুন:মানবাধিকার কমিশন-সহ পাঁচ সরকারি মন্ত্রক বন্ধের নির্দেশ তালিবান সরকারের

কেন্দ্রে কাছে বাংলার বকেয়া অর্থ নিয়ে এদিন ফের তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমাদের টাকা নিয়ে তার একাংশ আমাদের দেয়। গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের টাকার বরাদ্দ অর্থ দিচ্ছে না। এটা নিয়ে আমি চিঠিও লিখেছি।” কেন্দ্র টাকা না দিলেও বিকল্প পথে ১০০দিনের কাজের কর্মীদের টাকা দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী।




Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...