Saturday, March 14, 2026

পল্লবী মৃত্যুরহস্য: আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরনো প্রেমিকাও

Date:

Share post:

অভিনেত্রী পল্লবী মৃত্যুরহস্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।  যত সময় এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিকের সম্পর্কে একের পর এক তথ্য। ইতিমধ্যেই জানা গেছে, পল্লবীর মতোই একইভাবে আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরোনো প্রেমিকাও। সাগ্নিকের বন্ধু রেহান জানান, ২০১২-২০১৩ সালে সৌমি নামক একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ান সাগ্নিক। তবে সম্পর্ক চলার কিছুদিনের মধ্যেই ২০১৩ সালে আত্মঘাতী হন সৌমি। সেই আত্মহত্যার কারণও অজানা। সাগ্নিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে আর্জি জানিয়েছেন সৌমির পরিবারও।

আরও পড়ুন:শিয়ালদহ পৌঁছানোর আগেই ট্রেন থেকে কন্যা অঙ্কিতাকে নিয়ে “উধাও” মন্ত্রী পরেশ অধিকারী!


অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যুতে রাতভর জিজ্ঞাসাবাদের পরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তাঁর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী । মঙ্গলবার সন্ধেয় সাগ্নিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদের গ্রেফতার করে পুলিশ। রবিবার সাগ্নিকের বিরুদ্ধে খুন, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে পল্লবীর পরিবার। তার পর সোমবার সকাল থেকে গড়ফা থানায় সাগ্নিক এবং তাঁর মা-বাবাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি অতুল ভি।


পল্লবীর পরিবারের অভিযোগ, পল্লবী এবং তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকেও বিপুল অঙ্কের টাকা সাগ্নিকের অ্যাকাউন্টে ঢুকেছে। রাজারহাটে সাগ্নিকের নামে যে ৮০ লক্ষের ফ্ল্যাট কেনা হয়, তার অনেকটাই পল্লবী দিয়েছিলেন। শুধু তাই নয়, সাগ্নিককে অডি গাড়িও কিনে দেওয়া ছাড়াও, ব্যাঙ্কে পল্লবীর ১৫ লক্ষ টাকার যে ফিক্সড ডিপোজিট ছিল, তাতে নমিনি হিসেবেও অভিনেত্রী সাগ্নিকের নাম যোগ করেছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের।


পুলিশ সূত্রে খবর, সাগ্নিক এবং পল্লবীর মধ্যে টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। তবে, মোটা অঙ্কের অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রমাণ মেলেনি। দু’জনের চ্যাট হিস্ট্রিতে টাকা পয়সা সংক্রান্ত গোলমালের কোনও তথ্যও মেলেনি। তবে সাগ্নিক যে নিজের আয় সংক্রান্ত ভুল তথ্য দিয়েছেন, তা নিয়ে সন্দেহ নেই বলে পুলিশ সূত্রে খবর। শোনা যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি এবং তথ্যের সঙ্গে সাগ্নিকের বয়ানে অসঙ্গতি রয়েছে।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...