Tuesday, April 28, 2026

 এসএসসি দুর্নীতি মামলার তদন্তভার  হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই ফেরাল ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ এদিন মামলা ফিরিয়ে দিল সিঙ্গল বেঞ্চেই।  বাগ কমিটির রিপোর্টকে মান্যতা দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এসএসসি দুর্নীতি মামলায়  সিবিআই তদন্তের উপরেই আস্থা রাখল ডিভিশন বেঞ্চ।

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে কোনো ভুল নেই। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। ফলে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে।  কোনো সিদ্ধান্ত নিতে হলে  আদালতকে সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে  সমস্ত তথ্যপ্রমাণ আদালতের এসেছে তার কোনটাই এসএসসির দাবিকে সমর্থন করে না।   সুতরাং আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ।

Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...