Sunday, June 28, 2026

Bihar:বিচারকের বাড়িতে ডাকাত! টাকা লুঠ,মহিলাদের শারীরিক নির্যাতন

Date:

Share post:

দোষী অপরাধ করলে শাস্তি দেন বিচারক। কিন্তু এবার যে বিচারকের বাড়িতেই চড়াও হল ডাকাতের দল(The band of robbers)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের সাসারামে(Sasaram in Bihar)। দিনের আলোয় প্রায় লক্ষাধিক টাকা লুঠপাঠ করার পাশাপাশি বাড়ির মহিলাদের উপর চলল নির্যাতন।

মঙ্গলের সকালে বিপাকে পড়লেন জেলা দায়রা আদালতের (District Sessions Court)বিচারক মহেন্দ্র পাণ্ডের (Mahendra Pandey)পরিবার। ঘড়ির কাঁটায় তখন প্রায় ১০টা। বিচারক তখন আদালতে, বাড়িতে তাঁর স্ত্রী ও কন্যা। হঠাৎ তিন জনের একটি ডাকাত দল বিচারকের বাড়িতে হানা দেয়। প্রথমে তাঁরা স্বাভাবিক আচরণ করেন পরিবারের সাথে। বিচারকের স্ত্রী গুঞ্জা কুমারীকে(Gunja Kumari)ডাকাতের দল জানায় বিচারকের সঙ্গে বৈঠক রয়েছে তাই তাঁরা দেখা করতে এসেছেন। এরপর গুঞ্জা কুমারী জানান যে বিচারক মহেন্দ্র পাণ্ডে বাড়িতে নেই। তখন জল খেতে চান ওই তিন ডাকাত। গুঞ্জা জল আনতে গেলে ডাকাতরা সেই সুযোগে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপরই আগ্নেয়াস্ত্র বের করে বিচারকের স্ত্রী এবং মেয়েকে ভয় দেখায়। প্রথমে গুঞ্জা কুমারীর গা থেকে গয়না ছিনিয়ে নেওয়া হয়। তার পর আলমারির চাবি নিয়ে বাকি গয়না এবং নগদ টাকা লুট করে ডাকাতের দল। গুঞ্জা এবং তাঁর ছোট মেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের মারধর করে ডাকাতরা বলেই অভিযোগ। এরপরই ডাকাতের দল ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত ওই ডাকাতদের ধরা হবে বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...