Monday, March 16, 2026

৩ গুণ বেশি দামে কয়লা কিনতে বাধ্য করছে মোদি সরকার: তোপ গেহলটের

Date:

Share post:

কয়লা সঙ্কটের(Cole Crisis) জেরে দেশের একাধিক রাজ্যে জারি রয়েছে অচলাবস্থা। গুরুতর এই পরিস্থিতির মাঝেই এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot) গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে। গেহলট অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ৩ গুণ বেশি দামে কয়লা কিনতে বাধ্য করছে। পাশাপাশি গেহলট কেন্দ্রীয় সরকারকে আমদানি করা কয়লা কেনার প্রয়োজনীয়তা দূর করার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, কোল ইন্ডিয়া(Coal India) যে দামে কয়লা দেয় আমদানি করা কয়লার দাম তার চেয়ে তিনগুণ বেশি। একইসঙ্গে তিনি বলেন, কেন্দ্র রাজ্যগুলিকে আমদানি করা সেই কয়লা কেনার জন্য চাপ দিচ্ছে, এর খরচ দেশে উত্তোলন করা কয়লার চেয়ে তিনগুণ বেশি। রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাবি, যদি রাজস্থান সরকার আমদানি করা এই কয়লা কেনে সেক্ষেত্রে সরকারের উপর ১৭৩৬ কোটি টাকার বাড়তি বোঝা চাপবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে গত বছর ডিসেম্বর মাসে এক নির্দেশিকা জারি করে জানানো হয় রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ৪ শতাংশ আমদানি করা কয়লা কিনতে হবে। সেটাই এপ্রিল মাসে ১০ শতাংশ বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলির ঘাড়ে চাপছে বাড়তি বোঝা। গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস সাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।




spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...