Monday, May 18, 2026

মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার প্রোমোটার

Date:

Share post:

এক মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক প্রোমোটারl হুগলির শ্রীরামপুরের হাড়িপাড়া লেন এলাকার ঘটনা এটি। শ্রীরামপুরের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পল্লবী ঘোষের অভিযোগ মঙ্গলবার রাতে রাহুল দে নামে এক প্রোমোটার তাঁর লোকজন নিয়ে এসে প্রথমে তার এক কর্মীর বাড়িতে এবং পরে তার বাড়িতে হামলা চালায় l কী উদ্দেশ্যে তার এই হামলা তা পরিষ্কার না হলেও এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই কাউন্সিলর l এমনটাই জানিয়েছেন ওই মহিলা তৃণমূল কাউন্সিলর। ধৃত রাহুল দেকে বুধবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন l যদিও অভিযুক্ত প্রোমোটারের তরফে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...