Friday, June 26, 2026

India Team: দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ: সূত্র

Date:

Share post:

চলতি আইপিএলের ( IPL) পর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ ( T-20) আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত (India)। আর সূত্রের খবর, সেই সিরিজে ভারতের কোচের দ্বায়ীত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ( VVS Laxman)।

আসলে জুন মাসে ইংল‍্যান্ড সিরিজ রয়েছে ভারতের। সেই সময় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাই ইংল‍্যান্ড সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকবেন রাহুল দ্রাবিড়। সেই কারণে দক্ষিণ আফ্রিকার দায়িত্বে দেওয়া হতে চলেছে লক্ষ্মণকে। বিসিসিআই সূত্রে খবর, দ্রাবিড়ই নাকি তাঁর অনুপস্থিতিতে টি-২০ দলের জন্য কোচ হিসাবে লক্ষ্মণের নাম প্রস্তাব করেছেন। লক্ষ্মণ সেই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও খবর।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, “এর আগেও এক সঙ্গে ভারতের দু’টি দল দু’জায়গায় খেলেছে। এর ফলে একসঙ্গে অনেক ক্রিকেটারের খেলার সুয়োগ হয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয় তাঁদের।”

জুলাই মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে একটি টেস্ট খেলতে যাবে ভারত। গত বছর এই সিরিজ শুরু হয়েছিল। এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। কিন্তু করোনার কারণে সিরিজ স্থগিত হয়ে যায়। সেই বাকি থাকা একটি ম্যাচ খেলতে যাবেন রোহিতরা। তার জন্য ১৫ বা ১৬ জুন রওনা হবে ভারতীয় দল। সেখানে ২৪ জুন থেকে লিস্টারশায়ারের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরে বার্মিংহামে বেন স্টোকসদের মুখোমুখি হবে ভারত। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ৯ জুন। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। তার পরের চারটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম , রাজকোট এবং বেঙ্গালুরুতে। তার পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচের সিরিজ রয়েছে। এই দুই সিরিজে কোচের ভূমিকায় থাকার কথা লক্ষণের। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব রয়েছেন লক্ষ্মণ। দ্রাবিড়ের ছেড়ে যাওয়া দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:AIFF: এল নতুন রায়, পদ খোয়ালেন প্রফুল, তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করল সুপ্রিম কোর্ট

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...