Monday, May 18, 2026

সবাইকে নিয়ে না চললে পদে রাখা হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত: কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

”দলের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে নিয়ে চলতে হবে, না হলে তাকে সেই পদে রাখা হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত”- বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে ফের দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, মেদিনীপুরের সভা থেকে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছিলেন, “আমি নই-আমরা”। সেই কথাই এদিন ফের মনে করিয়ে তিনি বলেন, কর্মীরাই দলের সম্পদ। যাঁরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন না, তাঁরা দলে থাকবেন না। এটা বিজেপি নয়, মা-মাটি-মানুষের পার্টি।

এদিনের কর্মিসভা থেকে একাধিক বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। নেত্রীর স্পষ্ট নির্দেশ- মানুষের কাজ ফেলে রাখা যাবে না, বর্ষা আসার আগে কাজ শেষ করতে হবে। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, সমব্যথী প্রকল্পে টাকা কম পেলে থানায় এফআইআর করুন। কর্মীদের উদ্দেশে নেত্রীর বার্তা ‘‘এমন কিছু করবেন না যাতে বদনাম হয়‘‘। কেউ যেন নিজেকে বড় না ভাবে- সরাসরি বলেন তৃণমূল নেত্রী।

 

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...