Sunday, April 26, 2026

Cannes 2022: ফুলের থ্রি ডি ডিজাইনের গাউনে কান চলচিত্র উৎসবে ঐশ্বর্য

Date:

Share post:

প্রাক্তন বিশ্ব সুন্দরীর কাছে বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র। তাই তাঁর লাস্যময়ী রূপের দ্যুতি এবার ছড়িয়ে পড়ল ৭৫তম কান চলচিত্র উৎসবে (75th Cannes Film Festival)। প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ভাইরাল তাঁর এবারের সাজ পোশাক।

বলিউড সুন্দরী ঐশ্বর্য ফ্রেঞ্চ রিভেরার(French Riviera) অন্যতম পছন্দ। তাই কান চলচিত্র উৎসবের (Cannes Film Festival)সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীর সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের আপামর ঐশ্বর্য অনুরাগীরা। এবারে উৎসবের সূচনাতেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে দীপিকার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে সবার। এবার উৎসবের দ্বিতীয় দিন টম ক্রুজের ছবি ‘টপ গান মারভিক’-এর(Top Gun:Maverick) প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। খোলা চুল, কাজল কালো চোখ আর গোলাপি ঠোঁটে এখনও ঐশ্বর্য রাই বচ্চন সত্যিই সৌন্দর্যময়ী। এবারের উৎসবে ঠিক কোন ধরনের ড্রেস বেছে নেবেন অমিতাভের পুত্রবধূ, তাই নিয়ে আগ্রহ ছিল নেটিজেনদের। কালো সিলহওটে ড্রেসে ফুলের থ্রি ডি ডিজাইনের গাউন পরে হাজির ঐশ্বর্য । ডলস অ্যান্ড গাবানার তৈরি এই গাউনেই কান- এর উৎসবে ধরা দিয়ে ভক্তদের মন কেড়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।



Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...