Monday, June 8, 2026

Arun Lal: ঋদ্ধিকে বাংলায় রাখতে আসরে অরুণ লাল, ফোন গেল পাপালির কাছে : সূত্র

Date:

Share post:

বাংলার (Bengal) হয়ে কি মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ? তেমনই সম্ভবনা তৈরি হল এদিন। সূত্রের খবর, ঋদ্ধিকে বাংলার হয়ে খেলানোর জন‍্য এবার আসরে নেমেছেন খোদ বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। জানা যাচ্ছে ঋদ্ধিকে ফোন করে তাঁকে শান্ত করেছেন অরুণ লাল। ফোনে দীর্ঘক্ষণ ঋদ্ধিকে বোঝানোর পর বাংলার উইকেটরক্ষক শান্ত হয়েছেন বলেও সূত্রের খবর। তবে এই বিষয়ে বাংলার কোচ বা ঋদ্ধি, কেউই এখনও সরকারি ভাবে মুখ খোলেননি।

সূত্রের খবর, ঋদ্ধিকে ফোন করে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন অরুণ লাল। বলেছেন, যাবতীয় অপমানের জবাব মাঠেই নিজের পারফরম্যান্সের মাধ‍্যমে দিতে। এবং এও জানা যাচ্ছে, যুগ্ম-সচিবের মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন অরুণ লাল।

আসলে ঘটনার সূত্রপাত, সিএবি-র যুগ্ম সচিবের মন্তব্য নিয়ে ক্ষোভ ছিল ঋদ্ধির। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুগ্ম-সচিব। অপমানিত ঋদ্ধি ঠিক করেন যে, বাংলার হয়ে আর কোনও দিনও খেলবেন না। এই বিষয় নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে বসেন, যাতে তিনি অন্য রাজ্যের হয়ে খেলতে পারেন তিনি। এমন কী, কোয়ার্টার ফাইনালের দল নির্বাচনের আগেও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে সূত্রের খবর। এরপর বাংলার হয়ে না খেলার সিদ্ধান্ত নেন বাংলার উইকেটরক্ষক। আর ঋদ্ধির এই সিদ্ধান্তের পরেই বঙ্গক্রিকেটে শোরগোল পরে যায়। আর যার ফলে তাঁকে বাংলায় রাখতে এবার আসরে নামতে হল খোদ অরুণ লালকেই।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...